রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত, আহত আরও একজন
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের। সেই সাথে আহত হয়েছেন আরও এক অধ্যাপক। পুলিশ জানায়, সকাল সাতটার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় কোন এক যানবাহন। সেটি দেখা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠায়।
রাজশাহী মেডিকেলে নেবার পর জানা যায় আহত দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শ্রী শিব শংকর রায় (৫৮) এবং দর্শন বিভাগের অধ্যাপক মো: আসাদুজ্জামান। এদের মধ্যে শিব শংকর রায় রাজশাহী মেডিকেলে আনার আগেই মারা গিয়েছেন। অন্যজন আসাদুজ্জামানকে হাত ও পায়ে গুরুতর জখম নিয়ে হাসপাতালটির আইসিইউতে ভর্তি করানো হয়েছে। তার জ্ঞান এখনও ফেরেনি। মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদুল এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানিয়েছেন, শিব শংকর রায় এবং আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিলো। তারা খুব ভোরে আসাদুজ্জামানের একটি ভ্যাসপা মোটরবাইকে চেপে নওহাটার দিকে টিকিটে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে তারা সড়ক দূর্ঘটনা কবলিত হন। এতে মোটরবাইকের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। তাদের ধারণা দূর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য বর্তমানে রাজশাহী মেডিকেলের মরচুয়ারীতে রাখা হয়েছে। বেলা বারোটার মধ্যে তার মরদেহ গ্রামের বাড়ি পাবনার সুজানগর পাঠানোর কথা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক হতাহতের ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মর্কেটিং বিভাগ ও দর্শন বিভাগের শিক্ষক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ই ঘটনায় গভীর শোক জানিয়েছেন।
Masum / Masum
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন