ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

নিহত সাংবাদিক হায়াতের পরিবারের পাশে বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২৫ দুপুর ২:২৩

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারানো সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা।

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনের গ্রামের বাড়িতে তার কবর জিয়ারত ও শোকাহত পরিবারকে আর্থিক সহয়তা দেন বাগেরহাট জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এ এইচ সেলিম। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঢাকা থেকে ছুটে আসেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আতিয়ার সরদার, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ শত শত নেতাকর্মীরা।

এম এ এইচ সেলিম সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি সহ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উলেখ্য বাগেরহাট শহরের হাড়িখালি সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষেরে হামলায় বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪২ কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

এসময় এম এ এইচ সেলিম বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এক লক্ষ টাকা নিহত হায়াত উদ্দিনের পরিবারের হাতে তুলে দেন এবং তার ২ শিশু সনতানের লেখাপড়ার দায়িত্ব ভার গ্রহনের প্রতিশ্রুতি প্রদান করেন।

Masum / Masum

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে