ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় ১০ টুকরা করে মিলন হত্যা মামলায় আসামিদের তিনদিনের রিমান্ড


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৭-২-২০২৪ দুপুর ১১:৪৩

কুষ্টিয়ায় মিলন নামে এক যুবকের লাশের ১০ টুকরা উদ্ধারের ঘটনায় দুজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এ রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে বিচারক তাঁদের পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামিরা হলেন–হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা (বহিষ্কৃত) সজীব শেখ (২৪) ও ইফতি খান (১৯)। এর আগে গত রোববার ঘটনায় জড়িত ৬ আসামিকে একযোগে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি অথবা ৭ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) সাজু মোহন সাহা বলেন, ‘চাঞ্চল্যকর এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে আদালতে হাজির করা হলে চারজন বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তবে ওই সময় জবানবন্দি দিতে রাজি হননি হত্যায় নেতৃত্ব দেওয়া সজীব ও ইফতি। এরপর বিচারকের কাছে তাদের দুজনের ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কোনো ঘটনার সম্পৃক্ততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’এর আগে গত ৩১ জানুয়ারি কুষ্টিয়া শহরের ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন যুবক মিলন হোসেন (২৭)। এ ঘটনায় নিখোঁজের দিন রাতে তার স্ত্রী মিমি খাতুন সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।এরই প্রেক্ষিতে প্রথমে আটক পাঁচজনের স্বীকারোক্তিতে ৩ ফেব্রুয়ারি পদ্মার চর থেকে মিলনের মরদেহের ১০ টুকরা উদ্ধার করে পুলিশ। ওই দিনই অজ্ঞাতনামা আসামিদের আসামি করে মামলা করেন নিহতের মা শেফালি খাতুন।পুলিশ জানায়, চাঁদার দাবিতে মিলনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর গুম করার জন্য লাশ ৯ টুকরা করে পদ্মার চরে পুঁতে রাখা হয়।

এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি (বহিষ্কৃত) সজীব শেখ ওরফে এস কে সজীব। তবে হত্যায় জড়িতরা সবাই একে অপরের পরিচিত। এ ছাড়া সজিবের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে।নিহত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগর ইউনিয়নের বাহিরমাদি পূর্বপাড়ার মওলা বক্সের ছেলে। তিনি পড়াশোনার পাশাপাশি আউট আউটসোর্সিংয়ের কাজ করতেন। ৮ মাস আগে বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে শহরের হাউজিং ই–ব্লক এলাকায় ভাড়া থাকতেন।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত