বিভাগের দাবিতে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ কর্মসূচী পালন
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, ‘নতুন বিভাগ করতে হলে নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’
আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও রোড ব্লকেড কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে বক্তারা আরও বলেন, ‘একটি কুচক্রী মহল দেশের প্রাচীনতম জেলা নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে কুমিল্লা বিভাগ করার ষড়যন্ত্র করছে। নোয়াখালীর মানুষ এই ষড়যন্ত্র কখনো মেনে নেবে না।’
এসব কর্মসূচিতে দৈনিক ইনকিলাব পত্রিকার নোয়াখালী জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরুর সভাপতিত্বে ও যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপি সভাপতি আবদুল মতিন লিটন, জামায়াতে ইসলামীর বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমির হোসেন বিএসসি প্রমুখ।এসময় কর্মসূচিতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ, জীবন আলো ,অফুরন্ত ব্লাড ব্যাংক, একাডেমি বাজার সমাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ কনটেন্ট ক্রিয়েটর, একতা বাজার যুব উন্নয়ন সংস্থা, চরহাজারী ইদগাহ যুব ও সামাজিক কল্যাণ পরিষদ, নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন, কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটিসহ ৩০টি সংগঠন নোয়াখালী বিভাগ চেয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত