মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
মহাদেবপুরে আন্তর্জাতিক প্রশমন দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা ,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই দিবসটি উদযাপনের আয়োজন করে। এ সময় আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী বক্তব্য রাখেন। এর আগে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিস এর লিডার মহিদুল ইসলাম এর নেতৃত্বে ফায়ার সার্ভিস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষার কৌশল বিষয়ে মহড়া প্রদর্শন করে। এ সকল অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজোয়ানুল হক, বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মী, গৃহিণী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত