ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিক্ষকের উপরে পুলিশী হামলা সহ ৩ দফা দাবিতে মহাদেবপুরে ৭৯ শিক্ষা প্রতিষ্ঠানে তালা


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৭:৪৬

শিক্ষক আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে এবং ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাদেবপুরে সকল এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। গত ১২ অক্টোবর রবিবার   জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেওয়া হলে , নওগাঁর মহাদেবপুরে সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা কেন্দ্রের সাথে একাত্মতা ঘোষণা করে এই কর্মবিরতি পালন করছেন। ফলে , ১৩ অক্টোবর সকালে উপজেলার ৭৯টি এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের  সকল শিক্ষক কর্মচারী কর্মস্থলে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে বাইরে অবস্থান করতে দেখা গেছে। ভুক্তভোগী শিক্ষকরা জানান, তাদের যৌতিক আন্দোলনে পুলিশের অনাকাঙ্ক্ষিত হামলার প্রতিবাদ সহ মূল বেতনের  ২০ ভাগ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ১ হাজার ৫শত  টাকা ,উৎসব ভাতা মূল বেতনের ৭৫ ভাগ প্রাপ্তির দাবিতে তারা এই কর্মবিরতি পালন করছেন। মহাদেবপুরে ৭৯ টি এমপিও ভুক্ত  শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৫ শত ৩৫ জন শিক্ষক কর্মচারীর বিপরীতে ২৩ হাজার ৭ শত ৮৫ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক কর্মচারীর এই আন্দোলনের ফলে মহাদেবপুরে শিক্ষা ব্যবস্থায় যেন স্থবিরতা নেমে এসেছে। আগামী নভেম্বরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং এসএসসি নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা। পক্ষান্তরে , বছরের শেষ দিকে সরকারের একগুঁয়েমি মনোভাবের কারণে  শিক্ষক আন্দোলনে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি পিছিয়ে নিয়ে যাবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা