শরীয়তপুরের বিনোদপুর ইউনিয়নে গ্রাম আদালতের ব্যাপক প্রচারণায় উৎসবমুখর সাধারণ মানুষ
শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এবং গ্রাম আদালত (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় "গ্রাম আদালত বিষয়ক বর্ণাঢ্য র্যালি, পথ সভা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র বিনোদপুর ইউনিয়নে গ্রাম আদালতের ব্যাপক প্রচারণায় উৎসবমুখর সাধারণ মানুষ ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আবু মুছা আল আশারা, হিসাব সহকারী মামুনুর রশীদ দুলাল সহ সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আল-ফারুক গাজী, শরীয়তপুর সদর উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল উদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল হোসাইন এবং প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিস্ট্যান্ট মোঃ সাদ্দাম হোসেন প্রমূখ।এসময় সভায় বক্তব্য উপস্থাপন করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ ও প্রকল্প প্রতিনিধিবৃন্দ।
জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে এবং মামলার দায়ের ও নিষ্পত্তি ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন চেয়ারম্যান উদ্যোগ নেন যে, সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালতের প্রচারণা বৃদ্ধি করতে হবে এবং ইউনিয়ন থেকে যারা অতি দূরত্বে বসবাস করে সেসব সাধারন মানুষকে গ্রাম আদালতের সেবা ও সুবিধা পৌঁছে দিতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের ছোট ছোট বিরোধ গুলো গ্রাম আদালতে নিয়ে এসে নিষ্পত্তি করা এবং নিজেদের দায়িত্ব কর্তব্য আলোচনা এই প্রচারণার প্রধান লক্ষ্য।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied