উদ্ধার হওয়া ১০৮টি মোবাইল ফোন ও তিন লক্ষাধিক টাকা হস্তান্তর করল জেলা পুলিশ
সাতক্ষীরার বিভিন্ন থানা থেকে হারিয়ে যাওয়া ১০৮টি মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার ২০ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করে প্রকৃত গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।মঙ্গলবার (১৪অক্টোবর) সকাল ১১টার দিকে সাতক্ষীরা পুলিশ লাইনের ড্রিল অনুষ্ঠানে মোবাইল ফোন এবং ডিজিটাল লেনদেনে প্রতারিত অর্থ প্রকৃত ভুক্তভোগীদের কাছে বুঝিয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ডিজিটাল অপরাধ দমন এখন পুলিশের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন করাও আমাদের দায়িত্ব। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক সাফল্য সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ২১টি হ্যাক হওয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার ৮ জন নারীর সহয়তা প্রদান সহ। এছাড়া ১০৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। একই সময়ে ডিজিটাল লেনদের মাধ্যমে প্রতারিত হওয়া ৩লক্ষ ৬০হাজার ২৬০টাকা প্রকৃত গ্রাহকদের হস্তান্তর করা হয়েছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডি.এস.বি) মিঠুন সরকার, সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলোকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied