শিক্ষকদের উপরে পুলিশি হামলার প্রতিবাদে ও ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মহাদেবপুরে মানববন্ধন
শিক্ষকদের উপরে পুলিশি হামলার প্রতিবাদে ও ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মহাদেবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় বাসস্ট্যান্ডে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছে। গত ১২ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি অনাকাঙ্খিত হামলার প্রতিবাদে মহাদেবপুরে ১৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় এ কর্মসূচি পালন করে উপজেলার এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীগণ। উপজেলার এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী আয়োজিত মানববন্ধনে মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আলহাজ মোঃ মোবারক আলী, এনায়েতপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ (সাবেক) মোঃ এনামুল হক, জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, মহাদেবপুর ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট মোঃ মামুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য মোঃ সানোয়ার হোসেন মানিক, মোসাঃ ফাতেমা খাতুন প্রমুখ। বক্তাগণ শিক্ষক কর্মচারীদের ২০ ভাগ বাড়িভারা, ১ হাজার ৫শত টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের ৭৫ ভাগ উৎসব ভাতা প্রদানের গেজেট প্রকাশ করার দাবীসহ শিক্ষকদের উপর পুলিশি হামলার তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। মাবনবন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল আলম বুলেট, উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা মাওলনা নাসির বীন আজগর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, এনসিপির নেতা মোঃ আমিনুল হক প্রমুখ। মানববন্ধন শেষে এমপিও ভুক্ত শিক্ষকগণ একটি র্যালি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত