গালা বাজারে বিএনপি'র অফিস উদ্বোধন করেন -- ড.খোন্দকার আকবর হোসেন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ধামশ্বর ইউনিয়নে গালা ২নং ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীদের উদ্যোগে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা ও গালা বাজারে বিএনপি'র অফিস উদ্বোধন করেন।
শুক্রবার (১৭ই অক্টোবর ) জুমার নামাজ শেষে গালা বাজারে বিএনপির পার্টি অফিস উদ্বোধন, গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় গণসংযোগ ও মত বিনিময় সভাটি মো: জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ধামশ্বর ইউনিয়ন,যুবদল ও শাহানূর আলম লিটন এর নেতৃত্বে গণসংযোগটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.খোন্দকার আকবর হোসেন (বাবলু), প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের এর জ্যেষ্ঠ পুত্র, সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যৈষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ৫ আগস্ট ঐতিহাসিক আন্দোলনের পর স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র এখনো চলছে। তবে সব বাধা মোকাবেলা করে তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন নতুন আশা ও স্বপ্ন। বিএনপি কখনো দুর্নীতি, চাঁদাবাজি বা স্বজনপ্রীতিতে বিশ্বাস করে না-ভবিষ্যতেও করবে না। আমাদের নেতা বলেছেন আগামী নির্বাচন খুবই কঠিন হবে । যারা চাঁদাবাজি ও দুর্নীতি করবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমার শ্রদ্ধেয় পিতা সারাজীবন আপনাদের সেবা করেছেন। নিজের স্বার্থের কথা তিনি কখনো ভাবেননি আমি ও আপনাদের সেবা করতে চাই। এলাকার সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম কুন্টু। এসময় আরো উপস্থিত মো.আমিনুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মো: ওয়াজেদ আলী, আব্দুস সাত্তার, বিএনপি নেতা,মো: খোরশেদ আলম মোঃ মোজাফফর হোসেন,মোজ্জেল হোসেন, মঞ্জু মিয়া প্রমূখ।
গণ সংযোগটি শেষ করে মো: ওয়াজিদ মিয়ার বাড়িতে দুপুরের খাবার খান খাবার শেষে ওয়াজিদ মিয়ার পরিবারসহ বি এনপি'র নেতাকর্মীদের সাথে নিয়ে মতবিনিময় ও ছবি তোলেন।
Masum / Masum
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত