মাদারীপুরে ডিসির দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার উপ-পরিচালক
মাদারীপুর জেলার জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বদলিজনিত কারণে তার দায়িত্ব হস্তান্তর করেছেন। নতুন জেলা প্রশাসক যোগদান না করায় জেলার প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলমের ওপর অর্পণ করা হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বলেন,
“মাদারীপুরে দায়িত্ব পালনকালে এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে পেরে আমি গর্বিত।”
অস্থায়ীভাবে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম বলেন,
“নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত জেলার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করবো। জনস্বার্থে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
দায়িত্ব হস্তান্তরের পর জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী জেলা প্রশাসক ইয়াসমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন।
Masum / Masum
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ