ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মহাদেবপুরে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিশাল প্রচারণা মিছিল


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৯-১০-২০২৫ রাত ৯:৯

মহাদেবপুরে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে স্মরণকালের প্রচারণা মিছিল করা হয়েছে  । 
১৯ অক্টোবর রবিবার বিকেলে মহাদেবপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় বকের মোড় থেকে এই মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক এবং বাজার প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু। তাকে সহযোগিতা করেন সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাগর ,আলহাজ আক্কাস আলী,দুলাল হোসেন ,যুবদল নেতা মোজাফফর রহমান, দুলাল হোসেন, ভিপি আমজাদ আলী সরদার, তাঁতি দলের সেকেন্দার আলী, স্বেচ্ছাসেবক দলের ইফতেখার আলম ইপু, এফআই সবুজ ,ছাত্রদল নেতা কাফি, রিপন মাহমুদ, মহিলা দলের সভা নেত্রী মর্জিনা বেগম, শিবলী খাতুন, ফেরদৌসী বেগম ,শ্রমিক দলের নেতা জাহাঙ্গীর আলম, সমবায় দলের মিজানুর রহমান, মনোয়ার হোসেন প্রমূখ। "তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক "এই স্লোগানকে সামনে রেখে দুপুরের পর থেকে উপজেলার দশ ইউনিয়ন এর নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে। 
এ সময় সমাবেশে সংক্ষিপ্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নানু এবং সিনিয়র যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম সাগর। বক্তব্য শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ,সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকী নান্ন ু সহ দেশের  প্রয়াত সকল নেতাকর্মীদের এবং ২৪ সালের জুলাইয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আক্কাস আলী। মোনাজাত শেষে হাজারো নেতাকর্মী ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর - বদলগাছি এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং ১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনতার এমপি পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এর পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দিয়ে ধানের শেষের পক্ষে ভোট চাওয়া হয়। 
লক্ষ্য করা গেছে, স্মরণকালের এই মিছিল থেকে  ধানের শীষের পক্ষে ভোট 
 চাওয়ায় সাধারণ মানুষ ওই মিছিলে যোগ দেয় এবং বিএনপি নেতাকর্মীদের সাথে স্লোগান  দিতে থাকলে  হাজার হাজার মানুষের একসাথে স্লোগানে মহাদেবপুরের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। 
উল্লেখ্য যে, মিছিল থেকে নেতাকর্মীরা ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট এবং মহাদেবপুর- বদলগাছি এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এর পক্ষ থেকে ধানের শীষে ভোট চাওয়ার বিভিন্ন লিফলেট সাধারণ মানুষ, দোকানদার , রিক্সা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Ahad Hossain / Ahad Hossain

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে