বিতর্কিত কর্মকাণ্ডের জেরে মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শোকজ ও সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ
নানা বিতর্কিত ও সমালোচিত কর্মকাণ্ডের জেরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।
সোমবার (২০ অক্টোবর) মানিকগঞ্জ জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৬ অক্টোবর মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়কের নির্দেশক্রমে আহ্বায়ক কমিটির সদস্য আ ফ ম নুরতাজ আলম বাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ শোকজ নোটিশ দেওয়া হয়।
শোকজ নোটিশে বলা হয়, আনিছুর রহমান আনিছ "সম্প্রতি সময়ে আপনার কর্মকান্ড ব্যাপক ভাবে বিতর্কিত ও সমালোচিত। যাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপিত হওয়ায় দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হইয়াছে। এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে না তাহার ব্যাখ্যাসহ জবাব আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে স্বশরীরে হাজির হইয়া লিখিত আকারে জেলা বিএনপি'র সংগ্রামী আহবায়ক মহোদয়ের নির্দেশক্রমে পেশ করার জন্য অনুরোধ করা হইল।"
এ সময়, শোকজ নোটিশে আনিছুর রহমান আনিছের সাথে সকল পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়।
বলা হয়, "সংগ্রামী আহবায়ক মহোদয়ের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীকে উল্লেখিত ব্যক্তির সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হইল।
উল্লেখ্য, এর আগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রভাব বিস্তার, হামলা, চাঁদাবাজি, জায়গা দখল, রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি, দোকান ভাঙচুর ও নেশাদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত উল্লেখ করে নানাবিধ অভিযোগসহ বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়াও, সম্প্রতি আনিছুর রহমানসহ তার অনুসারীদের বিভিন্ন ‘অপকর্মের ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। জানা যায়, গত ৪ অক্টোবর শনিবার বিকেল ৪টার দিকে গ্যাং লিডার আনিছুর রহমান আনিছের নেতৃত্বে তাঁর ক্যাডার বাহিনী উপজেলার বাঁচামারা ইউনিয়নের কল্যাণপুর স্কুলের পাশে অবস্থিত আবুল কাশেম কাশ্মীর-এর দোকান ঘর ভাঙচুর করে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন এ ঘটনার সত্যতা ও নিশ্চিত করেন। এরপর থেকেই দৌলতপুরসহ মানিকগঞ্জ জেলা বিএনপির মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে থাকে ও আনিছুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠে।
Rp / Rp
সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল
মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা
বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার
কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক
কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২
সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী
নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল
Link Copied