ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শৈলকুপায় ৫ শতাধিক তাল গাছের চারা রোপন


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ২০-১০-২০২৫ বিকাল ৫:৪২

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাত নিরোধক ৫শতাধিক তাল গাছের চারা রোপন করা হয়েছে। যমুনা ব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন “শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি” এ চারা রোপন করে।
২০ অক্টোবর সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস তাল গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করেন। শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া আবাসন প্রকল্প থেকে উমেদপুর ইউনিযনের ষষ্টিবর গ্রাম অভিমুখে দেড় কিলোমিটার রাস্তার দুইধারে এ তালচারা রোপন করা হয়। সংগঠনটির এ ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, “শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি” বিগত ৪ বছর ধরে উপজেলা বিভিন্ন প্রান্তের হতদরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছে। রোগীসেবা, গৃহহীনদের জন্য গৃহনির্মাণ, শিক্ষা সহায়তা বিশেষ করে সাপে কাটা রোগীদের হাসপাতালমুখি করতে উদ্বুদ্ধকরণ এবং তাদের বিনামূল্যে এন্টিভেনম প্রয়োগে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। তবে বজ্রপাত নিরোধকল্পে ফাঁকা মাঠের রাস্তার ধারে তাল গাছ লাগানো কর্মসূচী নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক স্বপ্না ইসরাত নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় প্রতিষ্ঠাতা পরিচালকদের মধ্যে নুরুজ্জামান কোয়েল, ফিরোজ আহম্মেদ,  জেড এম মনিরুজ্জামান মিলন, অভ্র রহমান,  রোকনুজ্জামান , রেজাউল করিম বিপ্লব, প্রধান পরামর্শক ইব্রাহিম খলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সদস্যদের স্বেচ্ছাশ্রমে তালগাছ রোপনের কর্মযজ্ঞ ছিলো চোখে পড়ার মত। শুধু উমেদপুর ইউনিয়নের মাঠেই নয় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় তাল চারা রোপন করবেন বলে জানিয়েছেন সংগঠনের অ্যাডমিন খন্দকার ফারুক আহম্মেদ ও সাকিবুল ইসলাম সজীব। তাঁরা জানান, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ভবিষ্যতে এজাতীয় কর্মসূচী চলমান থাকবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত