মহাদেবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
মহাদেবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২২ অক্টোবর বুধবার সকালে মহাদেবপুর উপজেলা প্রশাসন জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনের আয়োজন করে।" মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি " এই স্লোগানকে সামনে রেখে বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে এক শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ , উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায়, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক ,সাংবাদিক লিয়াকত আলী বাবলু, বরুণ মজুমদার,নওগাঁ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আরিফুর রহমান , মহাদেবপুর রিক্সা শ্রমিক নেতা রবিউল ইসলাম মন্টু , আলমগীর হোসেন প্রমুখ। উল্লেখ্য যে, সভায় সর্বসম্মতিক্রমে মডেল স্কুল মোড়ের ৩শত গজ পূর্ব দিকে এবং ঐ মোড়ের ৩ শত গজ
পশ্চিম দিকে কোন প্রকার যানবাহন গ্যারেজ না করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত