ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে নাজমা বেগম হত্যা মামলার আসামি রিপন মোল্লা গ্রেফতার


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ৪:২৩

শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার অন্যতম আসামি শহিদুল ইসলাম রিপন মোল্লা (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল। গ্রেফতারকৃত রিপন মোল্লা ডামুড্ডা উপজেলার দক্ষিণ ডামুড্ডা এলাকার সোনাই মোল্লার ছেলে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২১ অক্টোবর দুপুরে নাজমা বেগমকে তার নিজ ফ্ল্যাটে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। দীর্ঘ অনুসন্ধানের পর র‌্যাবের একটি দল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২৪ অক্টোবর রাতে রিপন মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, শরীয়তপুরের পালং থানার রূপনগর এলাকার বাসিন্দা নাজমা বেগমকে নিজ ফ্ল্যাটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন ২২ অক্টোবর নিহতের ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল কেরানীগঞ্জে অভিযান চালিয়ে রিপন মোল্লাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নিহতের নগদ টাকা ও স্বর্ণালংকার (হাতের বালা) উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ সিপিসি-৩ ক্যাম্পের কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে আরও জানায়, স্বর্ণালংকার ও নগদ টাকার লোভেই নাজমা বেগমকে হত্যা করা হয়।

নিহত নাজমা বেগম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাজীকান্দি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে। গ্রেফতারকৃত রিপন মোল্লাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের পালং থানায় হস্তান্তর করা হবে।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত