ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 


মো: মান্নু মিয়া,  লোহাগড়া  photo মো: মান্নু মিয়া, লোহাগড়া
প্রকাশিত: ২৫-১০-২০২৫ বিকাল ৫:৫

রক্ত দিন জীবন বাঁচান, লড়ছি আমরা গড়তে মানবতা এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৬ ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। 

নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

নড়াইল জেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল ইসলাম ও আফরিন শ্যামার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, সৈয়দ শাহ আলম, মোঃ মুসা মোল্যা প্রমুখ। 

আলোচনা সভায় প্রধান অতিথি ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিুদুুজ্জামান ফরহাদ বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ। এ কাজে সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করতে হবে। আক্রান্ত মানুষের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। মানুষ ও দেশের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের কাজ করতে হবে, তবেই দেশের উন্নতি হবে। তিনি ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনা শেষে প্রায় ৯০ জন রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত