মোড়েলগঞ্জে গণ পিটুনিতে নিহত -১জন, আহাত -৩জন
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত মতিয়ার রহমানের স্ত্রী আসমা বেগম বাদি হয়ে শনিবার(২৫ অক্টোবর) মামলাটি দায়ের করেছেন। মামলায় ১০জনকে এজাহার নামীয় ও আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি পাশ^বর্তী কচুয়া উপজেলার প্রতাপপুর গ্রামের ছরোয়ার শেখের ছেলে জুয়েল শেখ ওরফে জিয়া(৪৫)। এজাহার নামীয় অপর ৯ জনের বাড়ি মোরেলগঞ্জের বলভদ্রপুর ও বহরবৌলা গ্রামে। পুলিশ অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করে বাগেরহাট আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতার থাকা আসামিরা হচ্ছেন কচুয়া উপজেলার জুয়েল শেখ, মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের মকবুল শেখের ছেলে সুমন শেখ, কাদের হাওলাদারের ছেলে সিরাজুল ইসলাম, মান্নান শেখের ছেলে হাসিবুর রহমান, আবুল শেখের ছেলে সোহেল শেখ মজিবুর রহমানের ছেলে আইয়ুব আলী ও মো. নাইম।
এ বিষয়ে থানার ওসি(তদন্ত) মো. রাজীব আল রশিদ বলেন, নিহতের স্ত্রী ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ভোররাত পৌনে ৪ টার দিকে চিংড়াখালী গ্রামে ডাকাত সন্দেহে বহিরাগত ৭-৮জনকে ঘিরে ফেলে গণপিটুনি দেয় স্থানীযরা। এতে বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে মতিয়ার রহমান নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ