রাজশাহীর পদ্মা পাড়ে গ্যাসের সন্ধ্যান
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে প্রায় অর্ধশত বুদবুদ দিয়ে বের হচ্ছে ‘গ্যাস’। এর মধ্যেবেশির ভাগ বুদবুদই হচ্ছে পানির ভেতর। নদীর পাড়ে হওয়া বুদবুদগুলোতে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ধরতেই বালুতের ওপর আগুন জ্বলছে। গ্যাসের কারণেই এমনটা হচ্ছে কি না, তা জানার জন্য বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভির কর্মকর্তা।
গত মঙ্গলবার বিকেল থেকে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদ্বুদ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর গভীর রাত পর্যন্ত নদীর পাড়ে ভিড় করেছিলেন উৎসুক মানুষ।বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকেই সেখানে ভিড় করেন আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরা।
এদিকে নদীর পাড়ে গ্যাসের বুদ্বুদ ওঠার খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি দল পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ। দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে স্থানীয় বাসিন্দা মো. শিহাব জানান, সম্প্রতি নদীর ঠাকুরঘাট এলাকায় নৌকাডুবে তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধারের জন্য সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। তারা জানিয়েছিলেন, পানিতে নামতে গেলে তাদের কাছে মনে হচ্ছে যে, তাঁরা ওপরের দিকেই চলে আসছেন। এখন তাঁরা ধারণা করছেন, সেটি গ্যাস ওঠার চাপ ছিল।দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পানি ও পাড়ের বালু বিভিন্ন স্থান থেকে বুদ্বুদ উঠছে। বালুর মধ্যে ওঠা বুদ্বুদগুলো থেকে গ্যাস বের হওয়ার শব্দশোনা যাচ্ছে।
এলাকার আরেক বাসিন্দা পিয়াস উদ্দিন বলেন, ‘কয়েকদিন ধরে নদীর পানি কমে গেছে। গতকাল (মঙ্গলবার) এলাকার লোকজন এই বুদ্বুদ খেয়াল করেন। তারপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্তলোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জমির উদ্দিন বলেন, ‘নদী পাড়ে অসংখ্য বুদ্বুদ বের হচ্ছে। এখন কোনো গ্যাসের কারণে এটি হচ্ছে কিনা, তা আমরা জানি না। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাঁরা এসে দেখবেন।’
গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহম্মেদ জানান, সকালে প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয়। এরপর তিনি ফায়ার সার্ভিসকে পাঠান। তারা এসে একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কি না, তা জানতে পরীক্ষার জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
Rp / Rp
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন