বকশীগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
মাদক বিক্রি রোধ, মাদক চোরাচালান প্রতিরোধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯অক্টোবর) বিকালে সীমান্তবর্তী বগারচর ইউনিয়নের সারমারা বাজারে স্থানীয় সচেতন ছাত্র ও যুব সমাজের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থী, যুব সমাজ, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে এসময় সহকারী শিক্ষক জাহিদ আলম, যুবদল নেতা এসএম মনির, ক্যামব্রিজ স্কুলের প্রতিষ্ঠাতা খালেদ সাই ফুল্লাহ মিষ্টার, খোরশেদ আলম, নুর আলম, শিক্ষার্থী আলেয়া আক্তার, শিক্ষার্থী রাজিব হাসান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলায় ব্যাপকহারে মাদকের ব্যবহার ছড়িয়ে পড়েছে। এতে করে যুব সমাজ আজ ধ্বংসের দাঁড়প্রান্তে রয়েছে। বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী এলাকা গুলোতে মাদকের ভয়াবহতা বেড়েই চলছে।
তাই তারা সীমান্তবর্তী বগারচর ইউনিয়নকে মাদকমুক্ত করতে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
Rp / Rp
দেশের প্রয়োজনে আবারও রাজপথে মুক্তিযোদ্ধারা: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম
বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১২ শ ৯৫ পরিবার
বাগেরহাটে ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা
মহাদেবপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
বাগেরহাটে ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদনে আনন্দ মিছিল
বাগেরহাটে ফ্যাক্ট চেকিং শির্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমনিরহাট সীমান্ত এলাকায় আহতের পর যুবকের মৃত্যু
দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রাসেল সভাপতি রাহুল সম্পাদক
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং
সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা
দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা ও সৎ ভাই খুন
Link Copied