সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন
বড়পুকুরিয়া কোল মাইন স্কুলের সহকারী শিক্ষক (প্রাথমিক স্তর) মোঃ মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে শিক্ষক মোস্তাফিজার রহমানের সংবাদ সম্মেলন।
বড়পুকুরিয়া কোল-মাইন স্কুলের সহকারী শিক্ষক (প্রাথমিক স্তর) মোঃ মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে একটি কুচক্রমহল গত ০১/০৭/২০২৬ ইং তারিখ বুধবার সোস্যাল মিডিয়ায় একটি মিথ্যা সংবাদ ছড়িয়ে দেন। এতে মোস্তাফিজার রহমানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমান সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরে বলেন, আমি বড়পুকুরিয়া কোল-মাইন স্কুলের সহকারী শিক্ষক (প্রাথমিক স্তর) দীর্ঘ ২ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে কর্মরত রয়েছি। প্রতিটি ছাত্র-ছাত্রীদেরকে আমি আমার ছেলে মেয়েদের মতো লেখাপড়ায় উপযোগী করে তুলছি। যাতে করে এই বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ে। এখানে যাতে এলাকার ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার জন্য এগিয়ে আসে এবং সুনামের সাথে ভালো পড়াশোনা করে বেরিয়ে যেতে পারে। সেজন্য প্রত্যেকটি শিক্ষক আমরা সর্বাত¦ক সহযোগিতা করে যাচ্ছি। যেহেতু সরকার প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। ভালো ফলাফল করলে এই বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে, আমি ও আমার সহপাঠীরা সে ক্ষেত্রে লেখাপড়ার দিকে ছাত্র-ছাত্রীদেরকে মনোযোগ দেওয়ার আহ্বান করছি। আমার পারিবারিক সমস্যার কারণে আমার স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এর সুযোগ নিয়ে কিছু অসৎ ব্যক্তি আমার ভিডিও করে সোস্যাল মিডিয়ায় ছেড়ে দেয়।
এই ঘটনা আদৌ সত্য নয়, এটা ডাহা মিথ্যা ও ভিত্তিহীন। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কিছু অসৎ ব্যক্তি সোস্যাল মিডিয়ায় গুজব রটিয়েছে। এ রুপ কোনো ঘটনায় ঘটেনি। আমি এই সোস্যাল মিডিয়ায় প্রচারিত সংবাদটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এ ধরনের সংবাদ প্রচার করলে আমি শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমান আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
Rp / Rp
ফেনী জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে যুক্ত হলো কিউআর কোড
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড প্রদান
মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দৌলতপুরে ধামশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
লালমনিরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ
পাথর আমদানি বন্ধ, স্থবির বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্য
শরীয়তপুরে সাবেক যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন
মহাদেবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন
মোড়েলগঞ্জে ১৭ টি ফগার মেশিন বিতরণ
মোড়েলগঞ্জে মাদ্রাসার শিক্ষককে লাঞ্চিত ও মারপিটের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন