শরীয়তপুরে সাবেক যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন
শরীয়তপুরে সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মিত সাবেক এক যুবদল নেতার একটি ক্লাব উচ্ছেদ করেছে সদর উপজেলা প্রশাসন। একই সঙ্গে ক্লাবটি ভেঙে উদ্ধার করা টিন, কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রী স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। রবিবার (৫ জুলাই) রাতে শহরের দুবাই প্লাজার সামনে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি জমিতে গড়ে তোলা পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারীর ক্লাবের বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাতের আঁধারে সরকারি জমি দখল করে ক্লাবটি নির্মাণ করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গত ৩০ জুনের মধ্যে স্বেচ্ছায় স্থাপনাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্দেশনা অমান্য করে স্থাপনাটি বহাল রাখায় প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, সরকারি জমি দখল করে অবৈধভাবে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছিল। বিষয়টি জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে স্থাপনাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিই। তিনি অসুস্থতার কথা বলে ৩০ জুন পর্যন্ত সময় নেন। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও স্থাপনাটি অপসারণ না করায় আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে তা ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
Rp / Rp
ফেনী জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে যুক্ত হলো কিউআর কোড
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড প্রদান
মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দৌলতপুরে ধামশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
লালমনিরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ
পাথর আমদানি বন্ধ, স্থবির বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্য
শরীয়তপুরে সাবেক যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন
মহাদেবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন
মোড়েলগঞ্জে ১৭ টি ফগার মেশিন বিতরণ
মোড়েলগঞ্জে মাদ্রাসার শিক্ষককে লাঞ্চিত ও মারপিটের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
গোয়ালডিহি টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে নিয়োগ ও এমপিও নিয়ে অনিয়মের অভিযোগ
Link Copied