ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহের দাবিতে শৈলকুপায় কৃষক সমিতির হাটসভা
ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহ, সার সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার, কৃষকের সামাজিক পেনশন, সরকারি রেটে রেশন এবং জিকে সেচ প্রকল্পে সারাবছর পানি সরবরাহের দাবিতে শৈলকুপায় হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর রবিবার সকাল ৮ টায় ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ি বাজারে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে এ হাটসভা ও কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষক সমিতি শৈলকুপা শাখা আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষক সংগঠক রুহুল আমিন জোয়ার্দার। বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতির ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব সাজ্জাত হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা স্বপন বাগচী, প্রভাষক শাহাদৎ হোসেন, ক্ষেতমজুর সমিতি জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য সুজন বিপ্লব, কৃষক সমিতির নেতা হেলাল উদ্দিন, ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সদস্য আব্দুল ওহাব মল্লিক, উদীচী শিল্পীগোষ্ঠী শৈলকুপা শাখার সভাপতি আলমগীর অরণ্য, ছাত্র ইউনিয়ন সংগঠক সুব্রত বিশ্বাস, আতিক আহমেদ প্রমুখ।
বক্তারা ফসল ও বীজ সংরক্ষণে হিমাগার প্রতিষ্ঠা, প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র চালু, ন্যায্যমূল্যের দোকান, সারাবছর জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান। তারা আরো বলেন কৃষিব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারের কোনো কমিশন নেই। ঐক্যমত কমিশন নামে হলেও কৃষকের জন্য কাজ নেই গঠিত কমিশনে। কৃত্রিম সার সংকট, অসমবন্টন ও সার সরবরাহের দুর্নীতি-ভুলনীতির তীব্র সমালোচনা করে কৃষিপণ্যের লাভজনক দাম নির্ধারণসহ হাটসভা থেকে ন্যায্য দাবি আদায়ে কৃষক, জনগণের বৃহত্তর আন্দোলন ও কৃষক-শ্রমজীবী মানুষের বিকল্প রাজনৈতিক উত্থানে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা