ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বকশীগঞ্জে প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে মুরগী বিতরণ


জিএম ফাতিউল হাফিজ বাবু , জামালপুর photo জিএম ফাতিউল হাফিজ বাবু , জামালপুর
প্রকাশিত: ২-১১-২০২৫ বিকাল ৫:১
জামালপুরের বকশীগঞ্জে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের তিন শত সুফলভোগীর মাঝে মুরগী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী বিভাগের উদ্যোগে রোববার (২ নভেম্বর) দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মুরগী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।  
মুরগী বিতরণকালে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, কেবি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন জানান, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সাধুরপাড়া ইউনিয়নে ৯৬ টি, বগারচর ইউনিয়নে ১০৩ ও মেরুরচর ইউনিয়নের ১০১ টি পরিবারকে দুই মাস বয়সি ১৫ টি করে সোনালী মুরগী বিতরণ করা হয়। 
এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান তিনি।
প্রতিটি সুফলভোগীকে মুরগীর টিকা প্রদান সহ যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন উপজেলা প্রাণি সম্পদ বিভাগ। 

Rp / Rp

ফেনী জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে যুক্ত হলো কিউআর কোড

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড প্রদান

মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ধামশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লালমনিরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ

পাথর আমদানি বন্ধ, স্থবির বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্য

শরীয়তপুরে সাবেক যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

মহাদেবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন

মোড়েলগঞ্জে ১৭ টি ফগার মেশিন বিতরণ

মোড়েলগঞ্জে মাদ্রাসার শিক্ষককে লাঞ্চিত ও মারপিটের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

গোয়ালডিহি টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে নিয়োগ ও এমপিও নিয়ে অনিয়মের অভিযোগ