ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে ফরহাদ ইকবালকে বিএনপি'র মনোনয়ন দেয়ার দাবিতে গণমিছিল


আরিফুর রহমান, টাংগাইল photo আরিফুর রহমান, টাংগাইল
প্রকাশিত: ৬-১১-২০২৫ বিকাল ৭:২৫

টাঙ্গাইল প্রতিনিধিটাঙ্গাইল-৫ আসনে বিএনপি’র মনোনয়ন ঘোষণা করে ফরহাদ ইকবালকে দেয়ার দাবিতে বিশাল গণমিছিল

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র মনোনয়ন ঘোষণা করে ফরহাদ ইকবালকে দেয়ার দাবিতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যাগে ঈদগাঁ মাঠ থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি করে শহীদ মিনারের এসে শেষ হয়। মিছিলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেন, জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুর রাজ্জাক সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা তাতী দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসন বাদে অন্য আসনগুলোর বিএনপি'র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুতই টাঙ্গাইল সদর আসন থেকে টাঙ্গাইল সদরের লোক এমন প্রার্থীর নাম ঘোষণার দাবি করছি। আমি টাঙ্গাইল সদরের ছেলে। সে হিসেবে সাধারণ জনগণ মনে করেছিলো মনোনয়নে আমার নাম ঘোষণা করবে। ষড়যন্ত্রভাবে টাঙ্গাইল-৫ আসনটি হোল্ড রাখা হয়েছে। অতিদ্রুতই টাঙ্গাইল সদরের বাসিন্দা এমন ব্যক্তিতে মনোনয়ন ঘোষণা করার দাবি করছি।

উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় বিএনপির টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। কিন্ত টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশ দেখা দিয়েছে।

Masum / Masum

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে