ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মাদারীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী হিসেবে ড. কাজী আবুল বাসারের মনোনয়ন দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ৮-১১-২০২৫ রাত ৮:১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসনে প্রার্থী হিসেবে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন প্রদানের দাবিতে বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনসাধারণ সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (তারিখ) দুপুরে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে “বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “ড. কাজী আবুল বাসার একজন সৎ, ন্যায়নিষ্ঠ ও ত্যাগী রাজনীতিক। তিনি মাদারীপুরের কৃতি সন্তান এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তারা বলেন, “তিনি সাহসিকতার সঙ্গে মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার সরকারের অন্যায় নির্যাতনের শিকার হয়ে বারবার কারাভোগ করেছেন। এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি বাধ্য হয়ে নিজ জন্মস্থান ছেড়ে ঢাকায় অবস্থান নেন। বর্তমানে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বক্তারা আরও বলেন, বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে যেসব নেতৃবৃন্দ সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছেন, তাদের মূল্যায়ন করা সময়ের দাবি। আমরা বিশ্বাস করি, ড. কাজী আবুল বাসারের মতো ত্যাগী, আদর্শবান ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিলে মাদারীপুর-৩ আসনে জামায়াত ইসলামীর অবস্থান আরও সুদৃঢ় হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—

মস্তফাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মিন্টু কাজী, ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল হক সরদার, ৪নং ওয়ার্ডের হাবিব হাওলাদার, ৫নং ওয়ার্ডের সাহাবউদ্দিন সরদার, ৬নং ওয়ার্ডের মাসুদ খান, ৭নং ওয়ার্ডের ইয়াকুব মুন্সী, ৮নং ওয়ার্ডের সাগর বেপারীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা সদস্য লাকি আক্তার, হাসিয়া বেগম ও ছনিয়া আক্তার।

এছাড়াও স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন মিন্টু ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান-

ত্যাগী ও জনপ্রিয় নেতা ড. কাজী আবুল বাসারকে মাদারীপুর-৩ আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে জামায়াত ইসলামীর সংগ্রামী নেতৃত্বকে আরও শক্তিশালী করা হোক।

Masum / Masum

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে