জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকালে টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের অডিটোরিয়ামেদ এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহী্ন,সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এবং জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হেড় শুভ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম এ বাতেন। বক্তারা বলেন, ৭ নভেম্বর হলো বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এক মোড় পরিবর্তনের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। অনুষ্ঠানে বক্তারা ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান। আলোচনা সভায় জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা