কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহতের ঘটনায় পরিবারে আহাজারি
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এক গর্ভবতি মা ও তার ছেলে নিহত হয়েছেন।স্ত্রী ও একমাত্র সন্তানকে হারিয়ে বাবা রহমত আলী পাগল প্রায়।পরিবারের চলছে শোকের মাতন।৯ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া- রাজবাড়ি মহাসড়কে লাহিনীপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের স্বামী সেনা সদস্য মোঃ রহমত আলী গুরুতর আহত হয়েছেন।আহতকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার সেনা সদস্য রহমত আলীর স্ত্রী ছালমা খাতুন (৩০) ও তার ছেলে স্মরণ (১২)।গুরুতর আহত সেনা সদস্য রহমত আলী সৈয়দপুর সেনানিবাসে কর্মরত ছিলেন।জানা যায়,সেনা সদস্য মোহাম্মদ রহমত আলী গতকাল ছুটিতে কুষ্টিয়া শহরের মজমপুরে ভাড়া বাড়িতে আসার পর সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি পাইকপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে কুমারখালী উপজেলার বাঁধবাজার পুলিশ ক্যাম্প এলাকায় পৌঁছলে একটি ড্রাম ট্রাক পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই স্ত্রী সালমা ও ছেলে স্মরণ নিহত হন।কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছ।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা