সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে কুষ্টিয়ায় শিক্ষা ক্যাডার প্রভাষকদের মানববন্ধন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) বেলা ১২টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষা ক্যাডারের কুষ্টিয়া জেলার চারটি সরকারী কলেজের প্রভাষকরা। মানববন্ধনে ৩২তম থেকে ৩৭তম ব্যাচের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের প্রায় সব ক্যাডারেই ইতিমধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি ও সুপারনিউমারারি পদসৃজনের মাধ্যমে যোগ্য কর্মকর্তারা পদোন্নতির সুযোগ পাচ্ছেন। কিন্তু শিক্ষা ক্যাডারের প্রভাষকগণ দীর্ঘ ১৩ বছর যাবৎ পদোন্নতি থেকে বঞ্চিত।
তারা আরও বলেন, ুশিক্ষা ক্যাডারে নিয়মিত পদোন্নতি না হওয়া এবং ভূতাপেক্ষ পদোন্নতি না দেওয়ার কারণে কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। এটি শিক্ষার মানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
বক্তারা অবিলম্বে ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির দাবি জানান নতুবা তারা কঠোর কর্মসুচীর (নো-প্রমোশন, নো ওয়ার্ক) হুশিযারী দেন।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা