নকলায় কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে সাটুরিয়ায় মানববন্ধন
শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর অমানবিক শারীরিক হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সাটুরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা, উপসহকারী কৃষি কর্মকর্তা, মাঠপর্যায়ের কর্মচারী, স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম মানববন্ধনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা যিনি মাঠে কৃষকের উন্নয়নের জন্য সার্বক্ষণিক কাজ করেন, তার ওপর হামলা করা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা সাদিয়া,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারেক মাহমুদ, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কাশেম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা টিকিয়ে রাখতে কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করে যাচ্ছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত না হলে কৃষি উন্নয়ন ব্যাহত হবে।
Masum / Masum
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত