ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শিবচরে ছেলের কোপে বাবার মর্মান্তিক মৃত্যু


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ১:৩৬

মাদারীপুরের শিবচরে হৃদয়বিদারক এক হত্যাকাণ্ড ঘটেছে—ছেলের কোপে প্রাণ হারালেন এক পিতা। রবিবার গভীর রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকায় ঘটে এই নৃশংস ঘটনা।

 

নিহতের নাম মতি মিয়া (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। জীবিকার সন্ধানে কিছুদিন আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে শিবচরে এসে বসবাস শুরু করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল থেকেই মতি মিয়া ও তার ছেলে ফারুক মিয়ার (২৭) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক চলে। পরে গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, ফারুক পরিকল্পিতভাবে কোদাল দিয়ে বাবাকে উপর্যুপরি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলে ফারুককে আটক করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান,

হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আটক ফারুককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মতে, কিছুদিন ধরেই বাবা-ছেলের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। তবে এমন নৃশংস পরিণতি কেউ কল্পনাও করেনি।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত