ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুষ্টিয়া-৪ আসনে ঐক্যের আহ্বান, আব্দুস সামাদ খান পাখির নেতৃত্বে বিক্ষোভ মিছিল


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ২:৩৭

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সক্রিয় কর্মী আব্দুস সামাদ খান পাখি।

 

তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদারের আহ্বান জানান।

 

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে শতাধিক নেতা-কর্মী নিয়ে তিনি এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নিয়ে আব্দুস সামাদ খান পাখি বলেন,

 

দলের সিনিয়র ও তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে যদি ঐক্য না থাকে, তবে কুষ্টিয়া-৪ আসনে ধানের শীষের ভরাডুবি অনিবার্য। সকলের ঐক্যই আমাদের বিজয়ের মূল শক্তি।

 

তিনি আরও বলেন, ধানের শীষে ভোট চাই, কিন্তু তার আগে দরকার ঐক্য। বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ব্যক্তিগত মতভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে।

 

বিক্ষোভ মিছিলে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত