ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাটুরিয়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা


মানিকগঞ্জের সাটুরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সাটুরিয়া থানায় যোগদানের পূর্বে তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

বুধবার (১২ নভেম্বর ) সন্ধ্যায় দিকে থানায় ওসির কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাটুরিয়া প্রেস ক্লাবের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবাগত ওসি এ আর এম আল মামুন বলেন, সাটুরিয়াকে একটি শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলাপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক—সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

তিনি আরও বলেন, থানার সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করবেন।

এসময় সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় সমস্যা, অপরাধ প্রবণতা ও সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। ওসি মনোযোগ সহকারে এসব মতামত শোনেন এবং পুলিশ ও গণমাধ্যম একসাথে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, কার্যকরী সদস্য হোসেন মুহাম্মদ জয়, মুহাম্মদ লুৎফর রহমান, শহীদুল ইসলাম শহীদ, সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম শিরু, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান রানা, সিনিয়র সদস্য আব্দুস সালাম শফিক ও হৃদয় মাহমুদ রানা প্রমুখ।

Masum / Masum

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা