মানিকগঞ্জে নৈরাজ্য ঠেকাতে জামায়াতে ইসলামিসহ ৮ দলের বিক্ষোভ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে মানিকগঞ্জে জামায়াতে ইসলামী সমমনা ৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড রাজ হোটেলের সামনে সমাবেশে করে ৮ দলের নেতা কর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জামায়াতে ইসলামীর জেলা আমির হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক ফয়েজী, জামায়াতের সদর থানা আমির মোঃ ফজলুল হক,পৌর আমির হুমায়ুন কবির ,ছাত্র শিবিরের জেলা সভাপতি মনিরুজ্জামান, সিঙ্গাইর উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল্লাহ, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের ওপর আবারও দমন–পীড়নের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা রাজনৈতিক মাঠে টিকে থাকতে না পেরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। দেশের শান্তিশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।
এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ,বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ৮ দলের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Masum / Masum
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত