ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ঢাকা থেকে প্রধান আসামী জাহিদ কাজী ও সহযোগী বোরহান বেপারীকে গ্রেফতার করেছে র‍্যাবের একটি চৌকস দল


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ১৬-১১-২০২৫ রাত ১০:২৭

মাদারীপুর জেলার কালকিনি থানায় রুজুকৃত বহুল আলোচিত সাইফুল মুন্সি (২০) হত্যা মামলার প্রধান আসামী মো. জাহিদ কাজী (৩০) এবং তদন্তে চিহ্নিত সন্দিগ্ধ আসামী বোরহান বেপারী (২২)–কে রাজধানী ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার ভোরে র‍্যাব–৮ ও র‍্যাব–২-এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

 

ঘটনার পটভূমি

এজাহার সূত্রে জানা যায়, ১২ নভেম্বর দুপুর ২টা ১২ মিনিটে প্রধান আসামী জাহিদ কাজী ফোন করে ভিকটিম সাইফুল মুন্সিকে তার বাড়িতে আসতে বলেন। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় সাইফুল। পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও খোঁজের চেষ্টা করা হয়।

দুই দিন পর, ১৪ নভেম্বর সকাল ৮টার দিকে কালকিনি থানাধীন সূর্যমনি গ্রামের নুরজাহান মহিলা মাদ্রাসার পুকুরের উত্তর–পূর্ব কোনায় ভাসমান অবস্থায় সাইফুলের লাশ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পরিবারের অভিযোগ, আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে ১২ থেকে ১৪ নভেম্বরের মাঝামাঝি সময়ে পরিকল্পিতভাবে সাইফুলকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়।

র‍্যাবের গোয়েন্দা অভিযান

ঘটনার পর হত্যা মামলা দায়ের হলে বিষয়টি সারাদেশে আলোচনার সৃষ্টি করে। মামলার গুরুত্ব বিবেচনায় র‍্যাব–৮ এর অধিনায়ক সাইফুল হত্যার ক্লু উদঘাটন ও আসামীদের গ্রেফতারে বিশেষ নির্দেশনা দেন। সিপিসি–৩ মাদারীপুর টিম প্রযুক্তির সহায়তা ও গোপন সোর্স কাজে লাগিয়ে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

এরই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর ভোর ৪টা ২০ মিনিটে র‍্যাব–৮, সিপিসি–৩ মাদারীপুর ও র‍্যাব–২ সিপিএসসি কোম্পানির যৌথ আভিযানিক দল কলাবাগান এলাকা থেকে জাহিদ কাজী ও বোরহান বেপারীকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা মূলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব–৮ জানায়, চাঞ্চল্যকর ও জনস্বার্থ–সংশ্লিষ্ট এ ধরনের মামলায় অপরাধীরা যে-স্থানেই লুকিয়ে থাকুক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অপারেশন অব্যাহত থাকবে।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত