ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা; ট্রাকচালক নিহত


ফখরুল ইসলাম.ফেনী জেলা প্রতিনিধি photo ফখরুল ইসলাম.ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ৩:৩০

সড়কের পাশে দাড়িয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা দেয় ট্রাক ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী।

 

বুধবার (১৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর সম্রাট মিলের সামনে ঢাকামুখী লেইনে এ ঘটনা ঘটেছে।

 

নিহত ট্রাকচালকের নাম রিপন মিয়া (৫০)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী এলাকার মো. শাহজাহানের ছেলে। আহত সহকারীর নাম কামাল হোসেন (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বড় কুমিরা এলাকার আবুল হাশেমের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরের সম্রাট মিলের সামনে ঢাকামুখী লেইনে একটি কাভার্ডভ্যান ব্রেক করে রাস্তায় দাঁড়িয়ে যায়। এতে পেছনে থাকা ট্রাকটির চালক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ট্রাকের চালক রিপন মিয়া গাড়িতে আটকে ঘটনাস্থলে মারা যান। এ সময় হেলপার কামাল হোসেন গুরুতর আহত হন। পরে উভয়কে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে কাভার্ডভ্যানটি পুলিশ আসার আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

এ বিষয়ে ফেনী হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের গাড়ির কেবিন কেটে ভেতর থেকে বের করি। দুর্ঘটনাকবলিত গাড়িটি অপসারণ করে তাৎক্ষণিকভাবে

রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Masum / Masum

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়

বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরা চালানী মালামাল জব্দ

মহাদেবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মহাদেবপুরে  নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মহাদেবপুরে জল বায়ুর প্রভাব মোকাবেলায় যুব ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোপান সমবায় সমিতির আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

শুধুমাত্র জিয়া দম্পতির সন্তান হাওয়ায় কোককে হত্যা  করেছে - ফ্যাসিবাদীরা

বাগেরহাট শহরের ২ টি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি