ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরা চালানী মালামাল জব্দ
ফেনী ব্যাটালিয়ন( ৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরা চালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে! তারই ধারাবাহিকতায় অদ্য ১৭ আগস্ট ২০২৬ তারিখ, ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কতৃক ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরা চালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ লক্ষ ৪০হাজার ৮০৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, চকলেট, বিস্কুট, কসমেটিক বিভিন্ন প্রকার সুগন্ধি তেল এবং ঔষধ জব্দ করতে সক্ষম হয়!
জব্দকৃত মালামাল পরবর্তী আইনি কার্যক্রমের জন্য কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে!
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরা চালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে! একইসঙ্গে সীমান্তে মাদক দ্রব্যের বিস্তার রোধ,অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে সীমান্ত নিরাপত্তা, সুরক্ষা এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করবে।
Rp / Rp
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়
বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরা চালানী মালামাল জব্দ
মহাদেবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
মহাদেবপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ
বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ
মহাদেবপুরে জল বায়ুর প্রভাব মোকাবেলায় যুব ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সোপান সমবায় সমিতির আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন
শুধুমাত্র জিয়া দম্পতির সন্তান হাওয়ায় কোককে হত্যা করেছে - ফ্যাসিবাদীরা