ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মহাদেবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৭-৮-২০২৬ দুপুর ১১:৩৮

মহাদবপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৬ আগস্ট রবিবার দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মহাদেবপুর উপজেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ - ৩ (মহাদেবপুর -বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা।
ভার প্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ রাজু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এমপি'র রাজনৈতিক সচিব  মতিউর রহমান মতি'র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম , ৯০ দশকের ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের জেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, যুবদলের আহ্বায়ক মুজাফফর রহমান, ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ , কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুদ্দিন প্রমূখ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঐদিন সন্ধ্যার পর থেকেই ১০ ইউনিয়ন থেকে বিএনপি যুবদল ,ছাত্রদল, মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কৃষক দলের কার্যালয়ের সামনে জ্বর হতে থাকে এবং প্রধান অতিথি এমপি ফজলে হুদা আসার পরে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। একসময় কার্যালয়ের বাইরে রাস্তা পর্যন্ত নেতাকর্মীদের সমাবেশ লক্ষ্য করা যায়। 
আলোচনা সভার শেষে কৃষক দল নেতা আলহাজ্ব আবুল বাশার দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে , প্রয়াত দলীয় নেতাকর্মী সহ জিয়া পরিবারের শহীদ সদস্যদের এবং ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের গুম ও খুন হওয়া মানুষদের বীদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Rp / Rp

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়

বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরা চালানী মালামাল জব্দ

মহাদেবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মহাদেবপুরে  নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মহাদেবপুরে জল বায়ুর প্রভাব মোকাবেলায় যুব ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোপান সমবায় সমিতির আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

শুধুমাত্র জিয়া দম্পতির সন্তান হাওয়ায় কোককে হত্যা  করেছে - ফ্যাসিবাদীরা

বাগেরহাট শহরের ২ টি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি