১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে।
এ উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) উইন্ডি ট্যারেস, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ( ২৫ নভেম্বর-১০ডিসেম্বর ) এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মমতাজ আহমেদ এনডিসি।
এবারের প্রতিপাদ্য :
' নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ' UNiTe to End Digital Violence Against All Women and Girls.
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ সম্মেলন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর /সংস্থা কর্তৃক মাঠ পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক প্রচার-প্রচারণা, র্যালি, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে টোলফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯, কুইক রেসপন্স টিম (০১৭১৩৬৫৯৫৭৩ ও ০১৭১৩৬৫৯৫৭৪) সম্পর্কিত প্রচার-প্রচারণা, বাস্তবায়নাধীন প্রকল্প কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে বিদ্যমান সেবা কার্যক্রম শক্তিশালীকরণ ও সম্প্রসারণের নিমিত্ত প্রয়োজনীয় ক্ষেত্র ও সূচক নির্ধারণসহ তথ্য-উপাত্ত চিহ্নিতকরণ/সংগ্রহের লক্ষ্যে গোলটেবিল বৈঠক/কর্মশালার আয়োজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে । গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সংক্রান্ত সচেতনামূলক প্রচার-প্রচারণা, র্যালি, উঠান বৈঠক, ডকুমেন্টারি/টিভিসি প্রদর্শন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে মানসিকতা পরিবর্তন, সাইবার সহিংসতা প্রতিরোধ, মনোসামাজিক কাউন্সেলিং, আইনি সহায়তা, শীর্ষক সভা/ সেমিনার/ ওয়ার্কশের আয়োজনে স্ব স্ব মন্ত্রণালয়/ বিভাগ কর্তৃক তাদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী কার্যক্রম গ্রহণে ব্যবস্থা নেওয়া হয়েছে । এছাড়াও ১৬ দিনব্যাপী এই সমৃদ্ধ কর্মসূচি অন্যান্য মন্ত্রণালয় ও তাদের আওতাধীন বিভাগ ও দপ্তরসংস্থা/অধিদপ্তর /পরিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক স্ব স্ব কর্মসূচী প্রনয়ণপূর্বক পালন করবে। একইসাথে এ'মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান,সুধিসমাজ,জিও ও এনজিও স্ব স্ব উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ একাধিক কর্মসূচি পালন করবে।
Masum / Masum
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঃ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন
সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে
শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর
আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়
বাংলাদেশে, সংবিধান আইনের দৃষ্টিতে সমতা এবং মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করে