একজন চা শ্রমিকও না খেয়ে থাকবে না ; ব্যারিস্টার সুমন
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, সব নেতাদের জনগণের পাশে থাকতে হবে, না হলে নেতৃত্বে থাকতে দিব না।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাল চান্দ চা বাগানের হত দরিদ্র অসহায় চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জিআর চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এমপি ব্যারিস্টার সুমন বলেন, আমি বলেছিলাম আপনারা আমার জন্য শুধু একদিন ৭ ঘন্টা ভোট কেন্দ্রে থাকবেন, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাহারাদার হয়ে থাকব। আমি নিজেকে এমপি মনে করি না, আমি মনে করি আমি আপনাদের শ্রমিক; জনগণের শ্রমিক। যদি আপনাদের সেবা না করতে পারি এমপিত্ব ছেড়ে দিবো।
তিনি আরো বলেন- আগে মন্ত্রী, এমপি, চেয়ারম্যানরা ত্রানের চাল চুরি করতো, গম চুরি করতো; কিন্তু এখন আর এসব হবে না। আমারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কেউ দূর্নীতি করব না, কাউকে দূর্নীতি করতে দিবোও না। একজন চা শ্রমিকও না খেয়ে থাকবে না। প্রয়োজন হলে আমি আমার খাবার দিয়ে দিব।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে গত শনিবার ২০০০ শ্রমিকদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, শানখলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
Masum / Masum
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত