ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

শিবচরে দশম শ্রেণির সুমাইয়ার মৃত্যুর প্রতিবাদে উত্তাল জনপদ মানববন্ধন–বিক্ষোভ।


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২৪-১১-২০২৫ রাত ১০:৪৭

মাদারীপুরের শিবচরে দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়ার মর্মান্তিক মৃত্যু ঘিরে উৎকণ্ঠা ও ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় জনপদ। তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সুমাইয়ার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

 

সোমবার বেলা ১টার দিকে শিবচরের উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চান্দেরচর বাজারে মানববন্ধনের আয়োজন করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, একজন কিশোরীর মর্যাদায় আঘাত এসেছে, আমরা সেই অপমানের বিচার চাই। সুমাইয়ার মৃত্যুর দায় যাদের—তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী ইব্রাহিম মাধবর তার লোকজন নিয়ে সুমাইয়াদের বাড়িতে গিয়ে তাকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে অপমান করেন। তাদের অপমান সহ্য করতে না পেরে সুমাইয়া শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়।

 

প্রসঙ্গত, গত বুধবার রাতে প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে রিফাত উকিল, ইব্রাহিম মাধবর, নয়ন ও রিফাত মাধবর সুমাইয়ার বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় হেনস্তা করে। ঘটনার কিছুক্ষণ পরই দগ্ধ মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুমাইয়া নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

স্থানীয়দের দাবি, একটি স্কুলছাত্রীর জীবন নিভে যাওয়ার দায় যারা সৃষ্টি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তিই পারে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে। তারা দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Masum / Masum

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে