ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

তারুণ্যের উৎসব উপলক্ষে লোহাগড়ায় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত


মো: মান্নু মিয়া,  লোহাগড়া  photo মো: মান্নু মিয়া, লোহাগড়া
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ৩:৫

নড়াইলের লোহাগড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে লোহাগড়া 
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। 

উপজেলা পরিষদ চত্বর এ উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল জেলা মহিলা বিষয়ক উপপরিচালক মৌসুমী রানী মজুমদার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সেলিম রেজা, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম প্রমুখ। 

পিঠা উৎসবে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। 

পিঠা উৎসবে ১০ টি স্টলে উদ্যোক্তারা  নিজেদের তৈরি দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা, তাল পিঠা চিতইসহ অন্তত ৩০ প্রকারের পিঠার পরসা সাজিয়ে বসেছিলেন। এর পাশাপাশি আচার, পায়েস, হাতে তৈরি পোশাক ও রূপ চর্চার পণ্য প্রদর্শন করা হয়। এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা পালন করবে বলে জানান লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন। 

ভোজনরসিকরা এসব পিঠা খেয়ে নানা প্রশংসা করেন। তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ নেন। একই সঙ্গে তারা সন্তানদের উৎসবে নিয়ে এসে বাহারি স্বাদ উপভোগের পাশাপাশি হরেক রকম পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। 
উল্লেখ্য, লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে লোহাগড়ায় কর্মরত সাংবাদিকদের নিমন্ত্রণ না করায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও  অসন্তোষের সৃষ্টি হয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত