সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন
নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সাত দফা দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুই শতাধিক নারীরা । মঙ্গলবার(২৫নভেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার চত্বরে প্রতাপনগর জলবায়ু পরিবর্তন স্থানচ্যুত এবং সুরক্ষার অধিকারের অন্তর্ভুক্তির আহ্বানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত নিলুফা খাতুন, আবু মুসা, রহিমা খাতুন, ফাতেমা খাতুন, সাংবাদিক মীর আবু বকর, অঞ্জলি বিশ্বাস, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার প্রোগ্রাম অফিসার ডাঃ সুমন কুমার মালাকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে প্রতাপনগরের মানুষ বাস্তুতচিত্ত হয়ে শহরের চলে যায়। শহরে গিয়ে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা না হলে পুনরায় তাদের গ্রামের ফিরতে হয়। তাদের পুনরায় ঘরবাড়ি শুরু করার পূর্বেই আবারো বন্যা জলোচ্ছ্বাস শুরু হয়। একের পর এক বন্যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্থায় এলাকার সর্বসাধারণের জন্য একটি টেকসই বেড়িবাঁধ অতি জরুরী। এটি বাস্তবায়ন হলে এই এলাকার মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে। দাবি শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা