অন্তর্বর্তী সরকারের সময়েও ঝুলে আছে প্রশাসন ক্যাডারের পদোন্নতি
অন্তর্বর্তী সরকারের সময়েও ঝুলে আছে বিসিএস প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিবদের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। ২০তম ব্যাচসহ কয়েক ব্যাচের যোগ্য কর্মকর্তাদের নাম এসএসবির (সুপিরিয়র সিলেকশন বোর্ড) যাচাই-বাছাইয়ে নির্বাচিত হলেও মাসের পর মাস ধরে প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। এতে প্রশাসনে অস্থিরতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রস্তুতি শুরু করে এসএসবি। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত একাধিক বৈঠকে কর্মকর্তাদের দীর্ঘ চাকরি-জীবনের রেকর্ড, শৃঙ্খলা ও অভিযোগ-সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর শতাধিক যুগ্ম সচিবের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।
এসএসবির তালিকায় মূলত এমন কর্মকর্তারাই স্থান পান যারা গত সরকারের সময় রাজনৈতিক তদবির বা সুবিধা গ্রহণের অভিযোগ থেকে মুক্ত ছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানোর আগেই একটি বিশেষ মহলের হস্তক্ষেপে প্রক্রিয়াটি থমকে যায় বলে জানা গেছে।
একজন পদোন্নতি প্রত্যাশী যুগ্ম সচিব বলেন, “আমি সারাজীবন সততার সঙ্গে কাজ করেছি। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। এখন মনে হচ্ছে সেই সততাই যেন আমার জন্য বাধা হয়ে দাঁড়াল। ২০০১ সালে যোগদানকারী বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচ ২০১৫ সালে উপসচিব এবং ২০২১ সালে যুগ্ম সচিব হন। অতীতে রাজনৈতিক কারণে অনেকে পদোন্নতি থেকে বঞ্চিত হলেও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তারা পদোন্নতি পেলেও এবার অতিরিক্ত সচিব হওয়ার প্রক্রিয়ায় আবারও আটকে গেছেন।
২০তম ব্যাচের আরো একজন কর্মকর্তা বলেন, চার বছরের বেশি সময় ধরে আমরা যুগ্ম সচিব আছি। এবারও পিছিয়ে পড়ছি। এতে হতাশা বাড়ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, প্রক্রিয়া থমকে যাওয়ার পেছনে কয়েকটি কারণ স্পষ্ট হয়ে উঠেছে এসএসবির অভ্যন্তরীণ মতবিরোধ,মন্ত্রণালয়ভিত্তিক চাপ, রাজনৈতিক প্রকাশনা সংশ্লিষ্ট বিতর্ক, স্বার্থসংঘাত জনিত সিদ্ধান্তহীনতা কেই দুষছেন।
সাবেক আমলা ও প্রশাসন বিশেষজ্ঞরা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য ছিল প্রশাসনকে নিরপেক্ষ করা। কিন্তু পদোন্নতির ফাইল দীর্ঘদিন ঝুলে থাকায় সেই লক্ষ্য প্রশ্নের মুখে পড়ছে। তাদের মতে, দ্রুত শূন্য পদ পূরণ না হলে প্রশাসনিক গতি আরও কমে যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী অনুমোদিত অতিরিক্ত সচিবের পদ: ৪১৮টি কর্মরত রয়েছেন ৩৩০ জন ওএসডি ৩৮ জন ফলে কার্যত শূন্যপদ দাঁড়িয়েছে ১২৬টি।
শূন্যপদের কারণে অনেক মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিবকে তিন থেকে চারটি বিভাগ একসঙ্গে সামলাতে হচ্ছে। এতে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের গতি কমে আসছে।পদোন্নতি আটকে যাওয়ার বড় কারণগুলোর একটি হয়ে উঠেছে বিসিএস ২০তম ব্যাচের প্রকাশনা ‘অনুভবে বঙ্গবন্ধু’। বইটির ২৫ জন লেখক এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তাকে ‘রাজনৈতিক আনুগত্যের প্রমাণ’ হিসেবে বিবেচনা করে তালিকা থেকে বাদ দেয় এসএসবি। কিন্তু বাদ পড়াদের মধ্যে কয়েকজন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মরত থাকায় সেখানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, যিনি এসএসবির সদস্যও, এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে পরে বিদেশ সফরে যান। তার অনুপস্থিতিতে চূড়ান্ত সারসংক্ষেপ প্রস্তুত করাও সম্ভব হয়নি। ফলে সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাতে না পারায় পদোন্নতি প্রক্রিয়া কার্যত পুরোপুরি থেমে গেছে।
এবিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ সাবেক আমলা ফিরোজ মিঞা বলেন পদোন্নতি থমকে থাকার কথা না। পদোন্নতি স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে। পদ শূন্য হবে পদোন্নতি হবে। এটা চলমান স্বাভাবিক প্রক্রিয়ায় থাকবে। এটার ব্যাপ্তই ঘটলে প্রশাসনে খারাপ প্রভাব ফেলে। যে পথগুলো শূন্য থাকে সেই কাজের ব্যাঘাত ঘটে। আবার অন্যদিকে পদোন্নতি প্রত্যাশি তারা হতাশ হয়। এই হতাশা প্রশাসনে আরো খারাপ প্রভাব ফেলে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এসএসবির সারসংক্ষেপ প্রস্তুত। শুধু চূড়ান্ত বৈঠক ডাকলেই প্রক্রিয়া এগোবে।” এদিকে যোগ্য, পেশাদার ও সৎ কর্মকর্তাদের পদোন্নতি ঝুলে থাকায় প্রশাসনে অসন্তোষ, অনিশ্চয়তা ও কাজের ধীরগতি স্পষ্ট হয়ে উঠছে।
Admin / Admin
অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়
বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত