ঢাকার ১০০ স্কুলে শুরু ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’
পরিবেশ অধিদপ্তর–ঢাকা অঞ্চলের এবং গ্রিন সেভার্স, বিএসআরএম ফাউন্ডেশনের মধ্যে আজ এক ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো “সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন”। উদ্যোগটির লক্ষ্য ঢাকা বিভাগের ১৩টি জেলার নির্বাচিত বিদ্যালয়গুলোকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার থেকে সম্পূর্ণ মুক্ত করা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাত্রায় উদ্বুদ্ধ করা।
এই ক্যাম্পেইনের আওতায় ঢাকা অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে গঠিত হবে ইকো–অওয়ারনেস গ্রীন ক্লাব। শিক্ষার্থীরা পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাগজের কলম, কাগজের ব্যাগ, গিফট র্যাপ ও অরিগামি পণ্য তৈরি করবে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং ত্রৈমাসিক মূল্যায়নের মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
প্রকল্পটি সরাসরি প্রায় ৫ হাজার শিক্ষার্থী এবং পরোক্ষভাবে ৫০ হাজারের বেশি অভিভাবক ও কমিউনিটি সদস্যকে সম্পৃক্ত করবে।
সমঝোতা অনুযায়ী গ্রিন সেভার্স প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন পরিচালনা করবে; বিএসআরএম ফাউন্ডেশন CSR কাঠামোর আওতায় অর্থায়ন ও অবকাঠামোগত সহায়তা প্রদান করবে; এবং পরিবেশ অধিদপ্তর নীতিগত দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের তৈরি পণ্যের প্রদর্শনীতে সরকারি সহযোগিতা দেবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি বলেন, “একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার আজ বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। স্কুলের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে যদি আমরা প্লাস্টিকমুক্ত জীবনযাপনের শিক্ষা দিতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম নিজেরাই পরিবর্তনের নেতৃত্ব দেবে। এই উদ্যোগ আমাদের পরিবেশ–সুরক্ষা যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক মোঃ জিয়াউল হক, এবং সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর–ঢাকা অঞ্চলের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন গ্রীন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি, বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পরিচালক সাবিন আমির, এবং তিন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
Masum / Masum
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর