ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে  খায়রুল আলম রফিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২৫ সকাল ৯:৫৪

দেশের জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক সম্প্রতি কুড়িগ্রামে কারাবন্দি সাংবাদিক আনোয়ার হোসেনকে দেখতে কারাগারে যান এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি সাংবাদিক আনোয়ার হোসেন এবং তার পরিবারের ওপর চলমান নিপীড়ন ও অনাচারের বিষয় শোনার পর হতবাগ হয়ে পড়েন। বুধবার (৩ডিসেম্বর) রংপুর রেঞ্জ পুলিশের পুলিশ সুপার জনাব আলমগীর হোসেনের  সঙ্গে সাংবাদিক আনোয়ার হোসেনের মুক্তি ও সার্বিক সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিক আনোয়ার হোসেনের পরিবারের পক্ষ থেকেও একটি লিখিত আবেদন দেওয়া হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উত্তর অঞ্চলের নেতা বেলায়েত বাবু, বগুড়া জেলা ইউনিটের নেতা আব্দুল মোমিন পিয়াস এবং কেন্দ্রীয় ইউনিটের পরিচালক রেজাউল করিম রেজা। সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা, সমস্যা এবং প্রত্যাশার কথা তুলে ধরেন।

খায়রুল আলম রফিক সাংবাদিকতার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত সংবাদ পরিবেশন এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তার অব্যাহত ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং পেশাদার সাংবাদিকতার নীতি ও স্বাধীনতা রক্ষায় সকলকে সোচ্চার থাকার পরামর্শ দেন। 
গতকাল ফিরে আসার পথে বগুড়ায় একটি হোটেলে স্থানীয় সাংবাদিকরা ফুলের শুভেচ্ছা দেন। এসময় সাংবাদিক নির্যাতন বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উত্তরাঞ্চলের  নেতা বেলায়েত বাবু বলেন, “গতকাল ভোরে খায়রুল আলম রফিক রংপুরে উপস্থিত হন। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। প্রথমে মনে হয়েছিল যেন তিনি আমাদের এখানে বেড়াতে এসেছেন। পরবর্তীতে জানালেন, ‘চলো বেলাল, কুড়িগ্রামে আনোয়ারকে দেখতে যাব। ডিআইজি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করব এবং তাকে মুক্ত করতে হবে।’ এমন নিঃস্বার্থ, দায়বদ্ধ ও মানবিক নেতৃত্ব এ যুগে বিরল। তিনি অতিরিক্ত খরচ পছন্দ করেন না, বুকবিলাস অপছন্দ। প্রস্তুতি ও এই মহান উদ্দেশ্যে অংশ নেওয়ায় আমরা সত্যিই আনন্দিত।”

Ahad Hossain / Ahad Hossain

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর 

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী