ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ৪-১২-২০২৫ বিকাল ৫:৫০

মাদারীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমের দায়িত্ব, ভূমিকা ও করণীয় বিষয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহাঙ্গীর আলম। গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি সিরাজগঞ্জের ছেলে হিসেবে পরিচয় পেতে চাই না, বরং মাদারীপুরের সন্তানের মতো এখানকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জাতীয় নির্বাচনের মতো সংবেদনশীল দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচার, গুজব ও বিভ্রান্তি মোকাবিলা, ভোটারদের সচেতন করা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে গণমাধ্যমের ভূমিকা হবে মূল চাবিকাঠি।

এ সময় জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের কর্মকর্তারা সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি তুলে ধরেন।

মাদারীপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা সেমিনারে অংশগ্রহণ করেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন-গণমাধ্যম সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় সেমিনারে।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত