ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২৫ রাত ৮:৪৩

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শরীয়তপুরের উন্নয়ন প্রশ্নে দল-মত নির্বিশেষে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষ হোক শরীয়তপুরের দল-মত নির্বিশেষে সকলের ঐক্যের প্রতীক। কেননা ধানের শীষ হলো উন্নয়ন, গণতন্ত্র ও ঐক্যের প্রতীক।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ও নলমুড়ি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা এবং মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই প্রার্থী বলেন, বিএনপি জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও গনতন্ত্রের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে, বিএনপি ক্ষমতায় এলে বেগম খালেদ জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব

দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। এ অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।

এসময় নুরুদ্দিন অপু হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের দোয়া ও আশির্বাদ চান।

এসময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলার আহবায়ক কেএম সিদ্দিক আহমেদ, সদস্য মোবারক ঢালী ও নান্টু খান, যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জ্বল চৌধুরী, বর্তমান সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল মাসুদ, সাবেক আহবায়ক মামুন মিয়া, জেলার যুগ্ম আহবায়ক জোনায়েদ ঢালী ও সাইফুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Masum / Masum

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে