ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলের মালা দিয়ে বিএনপিতে যোগদান করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা গ্রামে নুরুদ্দিন অপুর গণসংযোগকালে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউপির সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবরের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।
যোগদানকালে জানে আলম খোকন মাদবর বলেন, নাহিম রাজ্জাক আমার জীবনে যে ক্ষতি করেছে তা অপূরণীয়। গত ১৮ সালের নির্বাচনে আমি নৌকার প্রার্থী নাহিমে পক্ষে ছিলাম না এবং নৌকার পক্ষে কাজ করি নাই। আজ মিয়া নুরুদ্দিন অপু ভাই আমার বাড়িতে এসে আমার গলায় ফুলের মালা পড়িয়ে দিয়েছেন, আমি এ মালার সম্মান আমার জীবন দিলে হলেও রাখবো এবং এই এলাকা আগে নৌকার ঘাঁটি ছিল, তা আমি ধানের শীষের ঘাঁটিতে পরিণত করবো।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলার আহবায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা