ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুর ২ আসনে বিএনপি'র মনোনয়নের প্রতিবাদে রাজৈরে একাংশের বিক্ষোভ


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ৬-১২-২০২৫ রাত ৮:২৬

মাদারীপুর-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মনোনয়ন ঘোষণার পর বৃহস্পতিবার থেকে বিক্ষোভ শুরু হলেও শনিবার বিকেলে তা আরও বিস্তৃত আকার ধারণ করে।

শনিবার বিকেল ৪টার দিকে টেকেরহাট বন্দর ও রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা–বরিশাল মহাসড়কে অবস্থান নেন। এর পর পরই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে নেতাকর্মীরা সড়কে শুয়ে পড়া, টায়ার জ্বালানোসহ নানা ধরনের প্রতিবাদ জানান।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ তৃণমূলের মতামত উপেক্ষা করে  জাহান্দার আলী জাহানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এতে  মাদারীপুর বিএনপির একাংশ মনে করেন  দীর্ঘদিনের পরিশ্রমী ও নির্যাতিত জনপ্রিয় নেতা—বিএনপির কেন্দ্রীয় সহ–শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান কে—ইচ্ছাকৃত ভাবে বঞ্চিত হয়েছেন বলে দাবি তাদের।

অন্যদিকে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও একাধিকবার হামলা-মামলায় নির্যাতিত বাবু মিল্টন বৈদ্যের সমর্থকরাও রাজৈর বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দল যদি দ্রুত মনোনয়ন পরিবর্তন না করে জনপ্রিয় নেতা হেলেন জেরিন খান অথবা মিল্টন বৈদ্যকে প্রার্থী ঘোষণা না করে, তাহলে আন্দোলন আরও বৃহৎ আকারে ছড়িয়ে পড়বে।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত